কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির
নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকা বেশি মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মথুরাপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী নির্ভয়পুর এলাকায় বিশেষ অভিযানে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।
এ ব্যাপারে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম/ ইমু




















