রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের পাঁচলাইশ থেকে চুরি যাওয়া গাড়ি দ্রুততম সময়ে উদ্ধার, গ্রেপ্তার ১
রাজু চৌধুরী (চট্টগ্রামে)
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১০২)
X

পাঁচলাইশ থানা এলাকার চুরি যাওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

শনিবার পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল ভোরে পাঁচলাইশ আবাসিক এলাকার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিংস্থল থেকে অজ্ঞাত চোরেরা একটি টয়োটা প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে যায়। গাড়িটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

এ ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ডিবি (উত্তর) বিভাগকে দেওয়া হয়। উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি উত্তর বিভাগের টিম-৪ এর এসআই মো. মহিউদ্দিন রাজু ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তারেক আজিজ সঙ্গীয় ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর এলাকায় মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পার্কিং এলাকা থেকে মো. ইব্রাহিম (৪০) নামে একজনকে চুরিকৃত গাড়িসহ গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ডিবি ডিসি হাবিবুর রহমান।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝