সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ব্যবসায়ী দিদারুল আলম হত্যায় অভিযুক্ত আটক
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৩২)
X

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৪৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে।   গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত নয়টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত আবু তৈয়বকে (৪৫) পুলিশে সোপর্দ করেছেন।  নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা। তিনি মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দিদারুল ও আবু তৈয়ব আগে বন্ধু ছিলেন। নগরের রিয়াজুদ্দিন বাজারে দিদারুলের স্টেশনারি দোকানে কাজ করতেন তৈয়ব। তবে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে।

শুক্রবার রাতে দিদারুল কাজ শেষে নগরের বাকলিয়া এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওত পেতে থাকা তৈয়ব তার ওপর হামলা চালান। স্থানীয়দের ভাষ্য, লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।  নিহতের প্রতিবেশী এম এ রহিম বলেন, প্রবাস থেকে ফেরার পর তৈয়বকে নিজের দোকানে কাজের সুযোগ দিয়েছিলেন দিদারুল। কিন্তু তিনি বিভিন্ন সময় দিদারুলের কাছে টাকা দাবি করতেন।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, পুরোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝