রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া-৬ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, ফল মেনে নিচ্ছেন জামায়াত প্রার্থী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৯৭)
X

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। তবে এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।

জানা যায়, ১৫০টি কেন্দ্রের মধ্যে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১২৫ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৩৪ ভাগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

এদিকে ভোট চলাকালে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সংবাদ সম্মেলন করে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকেলে শহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি।


তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা তুললেও আবিদুর রহমান সোহেল ভোট না ছাড়ার ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার কথা জানান।

এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘জামায়াত প্রার্থী যখন যে অভিযোগ করেছেন তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হয়েছে।’

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘শান্তিপূর্ণ ও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝