রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে সরকারি জমি আত্মসাৎ মামলায় মুর্শেদীসহ ১৩ জনের নামে চার্জগঠন ২০ মে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৪১)
X


ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি বাফুফের সাবেক সাবেক নেতা আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান-২ এলাকায় সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় চার্জগঠন শুনানি আগামী ২০ মে নির্ধারণ করেছেন বিচারিক আদালত।

আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলার চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। এ জন্য কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরাও আদালতে হাজিরা দেন।

সালাম মুর্শেদীর পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন এবং জামিনের আবেদনও করেন। শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং অন্যান্য আসামিদের চার্জগঠন বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২০ মে দিন নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ১৩ জন আসামির মধ্যে আজিজুল হক ও সালাম মুর্শেদীর পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। এরপর আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন,রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপ-পরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

 মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে গুলশান আবাসিক এলাকার পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তি জালিয়াতির মাধ্যমে হস্তান্তরের সুযোগ তৈরি করেন। তারা গেজেটে ‘খ’ তালিকাভুক্ত এই প্লটের রেকর্ড মিথ্যাভাবে তৈরি ও অনুমোদন দেন। এই অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। উল্লেখ্য, সালাম মুর্শেদীকে ২০২৪ সালের ১ অক্টোবর গ্রেফতার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝