রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরজিনের নতুন গান “ভালোবাসা দিবি কিনা বল”
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:০২ পিএম  (ভিজিট : ২৭৩)
X

লস অ্যাঞ্জেলেস-এ বসবাসরত বাংলাদেশী গায়ক ও গীতিকার আরজিন তার নতুন গান “ভালোবাসা দিবি কিনা বল” প্রকাশ করেছেন। গত ২১ জানুয়ারি ২০২৬ গানটির অডিও প্রকাশিত হয়েছে এবং মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এ। এটি মূলত ইন্ডি পপ ঘরানার গান, যেখানে ফোকের প্রভাবও রয়েছে। গানটির প্রযোজনা করেছেন আবরার ফাহিম ও ইমানুয়েল ভেনচুরা-ক্রুজ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আরজিন ও হুমাইরা স্নিগ্ধা।

মিউজিক ভিডিওটির গল্পে দেখা যায়, দূরত্বে থাকা এক প্রেমিক-প্রেমিকার সম্পর্ক। ব্যস্ততার কারণে প্রেমিক তার প্রেমিকার কাছে আবেগের সঙ্গী হিসেবে একটি মানবসদৃশ রোবট পাঠায়, যার চরিত্রে অভিনয় করেছেন আরজিন। একটি রিমোটের মাধ্যমে রোবটটির আবেগ নিয়ন্ত্রণ করা হয়। ধীরে ধীরে রোবটটি মানুষের মতো অনুভূতি ও আচরণ গড়ে তোলে এবং প্রেমিকার সাথে এক গভীর আবেগময় বন্ধনে জড়িয়ে পড়ে। পরে যখন প্রেমিক ফিরে আসে, তখন রোবটটি প্রথমবারের মতো প্রেম, ঈর্ষা ও অন্তর্দ্বন্দ্বের অভিজ্ঞতার মুখোমুখি হয়। 

আরজিন তাঁর সংগীতে ইন্ডি, ফোক, পপ ও ইলেকট্রনিক ধারার প্রভাবকে বাংলা গানের শিকড়ের সাথে মিশিয়েছেন। তার আত্মপ্রকাশকারী অ্যালবাম ‘বন্ধু বাঁজাও সুর’ দিয়ে তিনি জয় করেছেন সমালোচকদের মন। এরপর ‘প্রেম দে’ গানের হাত ধরে পৌঁছে গেছেন বিবিসি, এশিয়ান নেটওয়ার্কের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে।

তবে আরজিনকে সাধারণ শ্রোতাদের মাঝে পরিচিত করে তোলে তার ভাইরাল ট্র্যাক ‘কালা কালা’। এর রেশ কাটতে না কাটতেই দেশের ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা-তে তার গান সিনেমাটির সাফল্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন সংগীতশিল্পীদের সাথে বড় আকারের ক্রস-কালচারাল প্রজেক্টে কাজ করছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মানুষ ও রোবটের এই ভালোবাসার গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও স্পটিফাইয়ে বাড়ছে গানটির ভিউ।

আ. দৈ./কাশেম / এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝