রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাদা ছোড়াছুড়িতে অংশ না নেওয়ার জন্য ভক্তদের অনুরোধ অপু বিশ্বাসের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ১০৭)
X

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল দ্বৈরথের গল্প নতুন কিছু নয়। তবে গত বছর অপু জানান, অসুস্থ প্রতিযোগিতায় তিনি থাকতে চান না। আবারও ভক্তদের উদ্দেশে একই বার্তা দিলেন অপু। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাদা ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস।

ফেসবুকে অপু বিশ্বাস লেখেন, ‘এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। এই ভালোবাসার প্রধান কারণ হলো আমার কাজ। কাজ দিয়েই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। 

আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সঙ্গে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।’

অপু আরও লেখেন, ‘মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।’


নিজের পরিবার নিয়ে অপু লেখেন, ‘আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।’

বিরতি কাটিয়ে সম্প্রতি দুই সিনেমায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ ও বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’। থ্রিলার ও মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত দুর্বারে অপুর নায়ক আবদুন নূর সজল। অন্যদিকে, সিক্রেট সিনেমায় অপুর নায়ক আদর আজাদ। দুই নায়কের সঙ্গেই পর্দায় প্রথমবার দেখা যাবে অপু বিশ্বাসকে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝