রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক সংগীতশিল্পীর মামলায় সাংবাদিক নেতা মোল্লা জালাল কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৭১)
X


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালের বিরুদ্ধে এক সংগীতশিল্পীকে (৫০) অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার করা মামলায় জামিন দেয়নি আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মোল্লা জালালের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েচেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এক সংগীতশিল্পীকে (৫০) অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

এসআই আবুল কালাম বলেন, সোমবার বিকেলে মোল্লা জালালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  এর আগে গত ১ নভেম্বর অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী সংগীতশিল্পী সাংবাদিক মোল্লা জালাল (৬৫) ও তার সহযোগী সলেমান ওরফে সেলিমের (৫৪) বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে তিনি করেন, মোল্লা জালাল সাংবাদিকতার পরিচয়ে দীর্ঘ ১৭ বছর ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। তিনি সংগীতশিল্পী। ২০০৭ সালে ভালুকা প্রেসক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সুবাধে মোল্লা জালালের সাথে তার পরিচয় হয়। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ৬টার দিকে শাহবাগ থানার শিল্পকলা মৎস্য ভবন গেটের সামনে পিঠার দোকানে সামনে আসামি মোল্লা জালালের লোক রানার সাথে তার কথা কাটাকাটি হয়।

 তখন স্থানীয় লোকজন বিষয়টা মীমাংসা করে দেয়। তিনি সেখান থেকে শিল্পকলা হয়ে পায়ে হেঁটে তার বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে শাহবাগ থানার হাইকোর্ট গেটের কাছে আসামি মোল্লা জালাল, সলেমান ওরফে সেলিম ও অজ্ঞাতনামা আরো একজন লোক তার চোখ কাপড় দিয়ে বেঁধে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে তাকে অজ্ঞাত একটি বাসায় নিয়ে যায়। সেখানে আসামি মোল্লা জালাল, সলেমান ওরফে সেলিম ও অজ্ঞাত ওই ব্যক্তি তার চুলের মুঠি ধরে এলোপাথারি মারধর ও জখম করে। অন্য আসামিদের সহায়তায় মোল্লা জালাল তার কাপড় খুলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আসামি তাকে ছেড়ে দেয় এবং বিভিন্ন ভয়ভীতি প্রদানসহ প্রাণনাশের হুমকি দেয়।

পরদিন আনুমানিক সকাল ৫টার দিকে আসামি সলেমান ওরফে সেলিম ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি গাড়িতে করে তাকে রমনা পার্কের ওভার ব্রিজের কাছে রাস্তায় রেখে চলে যায়। পরে তিনি বাসায় ফিরে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

 আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝