রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর ১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক,উভয় পাশের নর্দমা-ড্রনের উন্নয়ন কাজের উদ্বোধন
সড়ক নর্দমা উন্নয়নও সংস্কার কাজে জনগণের ভোগান্তি আর রাষ্ট্রীয় অর্থের অপচয় চাই না :ড্নিএনসিসি প্রশাসক
আবুল কাশেম:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৮:৫২ পিএম  (ভিজিট : ১৮৩)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ওরফে মিলটন নগরীতে উন্নয়ন মূলক কার্যক্রম প্রসঙ্গে বলেছেন,অতীতের কাজের মান নিয়ে নানা অভিযোগ এবং প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, নগরীতে উন্নয়ন ও সংস্কারের নামে জনগণের ভোগান্তির পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের লোপেটের অনেক অভিযোগ আছে। যারফলে জনগণের ভোগান্তি বাড়িয়ে আর রাষ্ট্রীয় অর্থ অপচয়  করতে চাই না। তবে নগরীতে রাস্তা, নর্দমা-ড্রেন ও গলি পথের উন্নয়ন ও সংস্কার কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন করতে হবে। যেসব ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে ভালোভাবে মান সম্পন্ন কাজ করবে,তাদেরকে পুরস্কৃত করা হবে। একই সাথে যেসব ঠিকাদারের কাজের মান খারাপ হবে,তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মিরপুরে আঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ‘মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক,উভয় পাশের নর্দমা-ড্রেন নির্মাণ ও উন্নয়ন কাজের কাজের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন। মিরপুর ১০ নম্বররে ফলপট্টিতে আয়োজিত অনুষ্ঠান শেষে উক্ত প্রকল্পের কাজের উদ্বোধন করেন তিনি।

প্রশাসক স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন,রাজধানীর মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক ও নর্দমা-ড্রেন উন্নয়ন কাজের পর রক্ষনা বেক্ষনের দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। সড়কে, ফুটপাতে ও গলিপথে হকার বসতে দেবেন না। ড্রেনে ময়লা আর্বজনা ফেলবেন না। একই সাথে রাস্তা পরিস্কার এবং মশা নিয়ন্ত্রনেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।
 
প্রশাসক মিলটন বলেন, মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত  সড়ক,উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণের মাধ্যমে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে। তিনি বলেন,বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬ এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।
প্রশাসক এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, উন্নয়ন ও সংস্কার কাজ শেষ হওয়ার পর ফুটপাত ও সড়ককে অবৈধভাবে দোকান বসাতে দেওয়া হবে।এলাকাবাসীকে আজ কমিটমেন্ট করতে হবে, ফুটপাত দখলমুক্ত রাখতে সহোযোগিতা করবেন। ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয়ভাবে আপনারা কাজ করবেন।
প্রশাসক মিলটন আক্ষেপ করে আরও বলেন, পূর্বের মতো একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি এবং অর্থের অপচয় যাতে না হয়, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজের পরিকল্পনা করা হয়েছে। প্রতিদিন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের পর বৃষ্টির সময় বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা হ্রাস পাবে এবং জনগণের চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএনসিসির প্রশাসক মিলটন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, টানা ১৭বছর বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতেগিয়ে অনেককে হারিয়েছি। ২০২৪ সালে ৫ আগস্ট রাজপথের আন্দোলনে ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। এরপর জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে এখন সরকার গঠন করেছে। তবে এই নির্বাচনেও ইঞ্জিনিয়ারি হয়েছে। যা সারা দেশের মানুষ জানেন।
 
প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা যেকোন মূল্যে ধরে রাখতে হবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড,কৃষিকার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৭৬৭ জনকে কার্ড প্রদান করেছেন। বাকীদেরও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সাথে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুপ করা হয়েছে।
ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, মিরপুরের রাস্তা আগে অনেক  খারাপ ছিল। তবে এখনো রাস্তার ওপর ঝুলন্ত তার দেখা যাচ্ছে। ফরে ভালো রাস্তাগুলো দৃষ্টি নন্দন হচ্ছে না। রাস্তাকে দৃষ্টি নন্দন রাখতে হবে। তিনি বলেন, উন্নয়ন ও সংস্কার কাজের ঠিকাদারদের বিলের বিষয়ে আর নগর ভবনে ঘুরতে হবে না। সময় মতো ঠিকাদাররা বিল পেয়ে যাবেন।
প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন,ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের (IDRISP)- আওতায় মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক,উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, ডিএনসিসির উন্নয়ন ও সংস্কার প্রকল্পের ৯৫৫ কোটি টাকার প্রকল্পের মধ্যে মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত  সড়ক,উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৪ কোটি টাকা।
অনুষ্ঠানে ডিএনসিসির আঞ্চল-৪ এর নির্বাহী নির্বাহী প্রকৌশলীমোঃ মতিউর রহমান, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুল ইসলাম, ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তরের মিরপুর এবং কাফরুল থানা বিএনপি, যু্বদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা- কর্মীরা  উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝