রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে পুলিশ আটক করেছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ১০৫)
X

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ।

রোববার (২৯ মার্চ) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। ওসি জাহাঙ্গীর আলম বলেন, কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করা হয়েছে। মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো খোঁজ নিচ্ছি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝