রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পযন্ত চারজন আহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।   দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে। সংস্থাটি এর বেশি আর কিছু বলেনি।  বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত।  সূত্র: এনবিসি নিউজ

আ. দৈ/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝