রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি দেশে আসলেন
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৭৫)
X

বিশেষ ফ্লাইটে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক  ইরান থেকে দেশে ফিরেছেন।  গতকাল শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়টির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকে পড়া বাংলাদেশিদের প্রথমে তেহরান থেকে সড়কপথে আজারবাইজান সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে আবার সড়কপথে বাকুতে নিয়ে যাওয়া হয়। পরে বাকুর বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়।

এসময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ফেরতদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

এ প্রত্যাবাসন কার্যক্রম তদারকিতে আজারবাইজানে দায়িত্ব পালন করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এছাড়া সহযোগিতার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বাকুতে অবস্থান করছেন।  এর আগে গত বছরের জুনে ইরানে মার্কিন-ইসরায়েল সংঘাতের সময়ও বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন করা হয়েছিল। তখন সীমান্তপথে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝