রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানি নায়িকার গুঞ্জন উড়িয়ে শাকিবের নায়িকা সাবিলা নূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১০২)
X

আসন্ন ঈদুল আজহার মেগা প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর।

বুধবার (১১ মার্চ) রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র এই খবর নিশ্চিত করেছে। এর আগে এই জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল, সেই হিসেবে এটি শাকিব-সাবিলার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে।

পরিচালক আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। এমনকি কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে বলেও জোর আলোচনা ছিল। 


তবে পরিচালক শুরু থেকেই দেশি গল্পের সিনেমায় দেশি নায়িকার ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন। জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতা ও পেশাদারত্বের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে।

আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং হবে ঢাকায়। সিনেমাটি হবে একটি পিওর রোমান্টিক মিউজিক্যাল ঘরানার গল্প, যেখানে মারপিট বা অ্যাকশনের চেয়ে আবেগ ও গানের প্রাধান্য বেশি থাকবে। 

প্রসঙ্গত, শাকিব-সাবিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।

 আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝