বাংলাদেশের নায়িকাদের জামা আমার তুলনায় বেশি নোংরা: মনিকা
বিনোদন ডেস্ক

বাংলাদেশের মানুষের মানসিকতা নেতিবাচক উল্লেখ করে গণমাধ্যমকে মনিকা বলেন, ‘আমি তো শর্ট পরে বের হইনি। বের হয়েছি স্কার্ট পরে। বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে। তাদের সঙ্গে কিছু কেউ বলে না। আমার সঙ্গে কেন সবাই প্রবলেম করছে। এই দেশে থাকব না। এখানকার মানুষের মানসিকতা নেগেটিভ।’
এর আগে ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক পথচারীকে মারধর করছেন মনিকা, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
বুধবার (১১ মার্চ) সুপ্রিমকোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়া এবং সেই ঘটনার জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। সেখানে তার ছোট পোশাক নিয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রসঙ্গত, আগে থেকেই নানা সময়ে প্রকাশ্যে খোলামেলা চলাফেরা ও পোশাক পরিবর্তন করা নিয়ে এই কনটেন্ট ক্রিয়েটরকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে দেখা গেছে।
আ.দৈ/আরএস





















