রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়নগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সরকার হুমায়ুন কবিরকে চায় তৃণমূল
মো. ইব্রাহীম হৃদয়. নারায়নগঞ্জ :
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত দুই বারের সভাপতি ও মহানগর বিএনপির প্রভাবশালী নেতা সরকার হুমায়ুন কবিরকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ। 

 সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার প্রস্তুতি নিলেও দলীয় সিদ্ধান্তে জোটের মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন দেন তিনি। ব্যক্তিগত অবস্থান ত্যাগ করে দলীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে তিনি জোট প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আইন অঙ্গনে নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি জেলার রাজনীতিতে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি পেশাজীবী সংগঠনে কর্মসূচিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

 স্থানীয় পর্যবেক্ষকদের মতে, প্রশাসনিক দক্ষতা ও সমন্বয়মূলক নেতৃত্বের কারণে জেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পেলে জেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক গতি আসতে পারে। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি। তবে যতই দিন যাচ্ছ তৃণমূল নেতা ও কর্মীদের প্রত্যাশা জোরালো হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝