রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি মডেল ঢাকায় পথচারীকে পেটালেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ১০০)
X

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

জানা যায়, মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ঘটনাটি ঘটেছে গুলশান এভিনিউ এলাকায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লেগে যায়।
এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।

তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তেমনভাবে হস্তক্ষেপ করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়।


তবে কিছু ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন—যদিও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওর শেষ অংশে দেখা যায়, মারধরের পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন, যা নিয়ে আরো বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, মনিকা কবির মূলধারার মডেলিং জগতে খুব বেশি সক্রিয় নন। তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন।

 আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝