বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঢালিউডের অবস্থা ‘ডাস্টবিন’ সমতুল্য: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রিকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন এই ঢালিউড নায়িকা।

এদিন অনুষ্ঠানে হালকা গোলাপি লেহেঙ্গা পরে উপস্থিত হন অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পছন্দের পোশাকের রং থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

আলাপকালে ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন অপু বিশ্বাস। ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়ে তিনি বলেন, “২০০৭-২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল-ফ্লেজড চলচ্চিত্র দেখেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন হয়ে গেছে।


পক্ষ-বিপক্ষ সব আছে, সবাইকে নিয়েই কাজ হয়—কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।”
যদিও অপু বিশ্বাস তাঁর অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাঁকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।

এদিন নিজের বিয়ের পোশাক নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “লেহেঙ্গা পরেছিলাম। রং ছিল হালকা, তবে ব্লাউজটি ছিল রঙিন।

পোশাকটি কি শাকিব খানের পছন্দে কেনা হয়েছিল—এমন প্রশ্নে হেসেই উত্তর দেন তিনি। বলেন, “আমি আসলে তখন জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে হয়তো সে পছন্দ করেছে।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝