সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি পাচার রোধে উপকূলে নজরদারিতে কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৬৫)
X

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট বেড়েছে।  এই পরিস্থিতিতে মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ২৪/৭ টহল কার্যক্রম পরিচালনা করছে। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট কেন্দ্র করে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচারের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী উপকূলীয় এলাকা ও নদীপথে চোরাচালান প্রতিরোধে এরই মধ্যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচার করতে না পারে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে যে কোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝