সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে তেল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন
মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিট : ৭৮)
X

মেহেরপুরে জ্বালানি তেল সংকট হবে এমন সংবাদের ভিত্তিতে গত ( ৩ মার্চ) মঙ্গলবার দিবা গত রাত ৮ টা সময় থেকে  তেল পাম্প গুলোত গ্রাহকদের তেল নেওয়ার দীর্ঘ লাইন। মেহেরপুর, গাংনী ও মুজিবনগর তিন উপজেলার সকল তেল পাম্পগুলোতপ একই চিএ। তেলের দাম বেড়ে যাবে ও তেল সংকট হবে আতঙ্কিত হয়েই মানুষের এমন ভিড়। 

দেশের বিভিন্ন মিডিয়াতে গতকাল ১৪ দিনের রির্জাব জ্বালানি তেল আছে।  এমন নিউজ প্রকাশের পর আতঙ্কিত হয়ে সাধারন মানুষ রাতেই জেলার সকল তেল পাম্প গুলো লাইনে দাড়িয়ে কন্টিনেয়ারে লোড করে নিয়ে যাই। এমন নিউজ প্রকাশ হয়ে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে  আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

স্থানীয় কয়েকজন চাষী বলেন, তেলের এমন সংকট হলে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। আমরা স্যালো ইন্জিন দিয়ে জমিতে সেচ দিই। এ বছরে আমরা কয়েক বিঘা ধান চাষ করছি সেচ না দিতে পারলে সব নষ্ট হয়ে যাবে না খেয়ে থাকতে হবে । এবং আমরা শুনতে পাচ্ছি তেলের দাম অনেক বেড়ে যাবে।  তাই আমরা কন্টেইনার করে তেল নিয়ে যাচ্ছি যখন তেল পাব না আমরা এই তেল দিয়ে জমি চাষ করে ফসল ঘরে তুলব। 

 ব্যাবসায়ী রানা বলেন, আমি মেহেরপুর জেলায় মুূদি দোকানের সকল পণ্য সেল করে থাকি। তেল না পাওয়া গেলে আমার ১৬ টি আগলামন গাড়ি চলবে না এতে আমি ব্যাবসায় অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমিও রাতে পাম্পে তেল নিতে এসেছি শোনা যাচ্ছে তেলের দাম বেড়ে যাবে আতঙ্কে আমরা আরো তাড়াতাড়ি করে তেল নিতে এসেছি। 

সাধারণ জনগন বলেন,  দেশের এমন খারাপ পরিস্থিতিতে অনেক অসৎ লোক তেল মজুদ করে রেখে তা অনেক বেশি দামে বিক্রি  করবে। তাই তেল পাম্প গুলোতে প্রসাসনের নজরদারি বাড়ানো দাবি জানিয়েছে। কেউ তেল নিয়ে সিন্ডিকেট করলে যেন তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হয়। এমনটা দাবি করেন সাধারণ জনগন। 

এ বিষয়ে তেল পাম্প মালিকরা বলেন সকাল থেকে প্রতিদিনের মতো বেচা কেনা করছিলাম তারাবির নামাজের পর কিছু মিডিয়াতে নিউজ দেখি তার পর থেকে তেল পাম্পে অনেক লোকজন কন্টেইনার গাড়িতে করে এনে তেল লোড করে নিয়ে যায়। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝