রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদের নোটিশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৯৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।একইসঙ্গে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ের নামে থাকা অবৈধ সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আজ রোববার (১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। তিনি জানান, দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. খাইরুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক মহাপরিজালক আরো জানান, অনুসন্ধানকারী টিমের প্রতিবেদনে শেখ সেলিমের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়।

ওই পরিবারের ৪ জনের সম্পদ বিবরণী তলব:

সাবেক এমপি শেখ সেলিমের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে সন্দেহ করছে দুদক। অধিকতর তদন্ত ও সম্পদ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তারা হলেন, শেখ সেলিমের স্ত্রী মিসেস ফাতেমা সেলিম, তাদের দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।

দুদক সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেখ সেলিম সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১,৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেন। এর বিনিময়ে তিনি ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণ করতেন বলে এমন অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

এর আগে অভিযোগ ওঠে, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১,৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেন শেখ সেলিম। এর বিনিময়ে তিনি ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নিতেন, এমন অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধান শুরু করে।

আ. দৈ./কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝