রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদক ঠেকাতে উপরমহলে হাত না দিয়ে পোলাপাইন কেন: আরশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৭৫)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে রাস্তাঘাটে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।  এর মধ্যেই এক ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা আরশ খান। 

তিনি লেখেন, ‘মাননীয়, ইবাদত করলে তো সৃষ্টিকর্তার করেন, অবশ্যই ইমাম সাহেবের করেন না। তাহলে মাদক আটকাইতে উপরমহলে হাত দেন। পোলাপাইন হাতাচ্ছেন কেন!’


এরপর আরশ লেখেন, ‘মেন্দি হাত থেকে উঠার আগে যেমন স্বামী মরা ভালো না, তেমনি এক মাস না যাইতেই ছিঃ ছিঃ শোনাও ভালো না।’

আরশ খান ছাড়াও অভিনেত্রী শবনম ফারিয়া এক ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়—বলে মন্তব্য করেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝