বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সদ্য বিদায়ী উপদেষ্টার ভাই ,শেখ আফিল উদ্দিন; ৬২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ
সাবেক এমপি শেখ আফিল-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৩:৪৮ পিএম  (ভিজিট : ৮০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যবসায়ী ও যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের ভাই দুদকের মামলায় অভিযুক্ত (আসামি) যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। অভিযুক্তদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। 
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। 

সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।

অন্যদিকে শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোছা. তাহেরা সোবহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। অনুসন্ধানে তাহেরা সোবহার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তার নামে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

এছাড়া তার তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার সন্দেভাজন সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামে সম্পদের নোটিশ জারি করেছে দুদক। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝