রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেয়া পায়েলের ‘গোপন তথ্য’ ফাঁস, শোবিজে আলোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ১১৮)
X

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক ব্যক্তিগত অভ্যাস শেয়ার করে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।’

ভিডিওতে দেখা যায়, সামনে বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, অনেকেই নাকি ইদানীং তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন।


পায়েলের কথায়, তার স্কিনের গ্লোর পেছনে একটি কারণ ‘পায়েল বাই পায়েল’ হলেও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ পানি ব্যবহার।

ভিডিওতে তিনি বলেন, ‘মুখে বরফ পানি দিলে তার ঘুম কেটে যায় এবং এটি ত্বকের জন্যও ভালো কাজ করে। কথার সঙ্গে সঙ্গে তিনি সেই বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে দেখান কিভাবে সকালে ঘুম দূর করেন।

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। এক দিনের মধ্যেই এটি ৬ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝