সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১১৪)
X

রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে পরিচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শামা ওবায়েদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর এই শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ফরিদপুরের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ফরিদপুর-২ নির্বাচনী এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উদযাপন করেন। আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে রাজপথ।


সংশ্লিষ্টরা মনে করছেন, শামা ওবায়েদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার সঠিক মূল্যায়ন করা হয়েছে এই নিয়োগের মাধ্যমে। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর ওপর সরকারের আস্থা প্রকাশ পাওয়ায় স্থানীয়রা গর্ববোধ করছেন।

ফরিদপুরবাসীর আশা, শামা ওবায়েদের হাত ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও গতিশীল হবে এবং বিশ্ব দরবারে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। ফরিদপুর-২ আসনের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝