বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে সন্ধ্যায় গান পরিবেশন করবেন জেমস
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৬:৩০ পিএম  (ভিজিট : ১০০)
X

কয়েক মাসের বিরতির পর রাজধানীতে আবারও ফিরছে খোলা আকাশের নিচে বড় সংগীত আয়োজন। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বড় কনসার্ট না হলেও নতুন সরকারের শপথের দিনেই আয়োজন করা হয়েছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর প্রধান আকর্ষণ থাকছেন দেশের জনপ্রিয় রক তারকা জেমস।


অনেকদিন পর উন্মুক্ত আকাশের নিচে গান পরিবেশনের সুযোগ পাচ্ছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমসের টিম। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসানের এক বিশেষ সন্ধ্যা। এই কনসার্টে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং শিরোনামহীন।

আয়োজকদের প্রত্যাশা, নতুন সরকারের সময়কালে দেশের ব্যান্ড সংগীতের বিকাশে আরও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে এবং দেশ-বিদেশে বড় আয়োজনের সুযোগ বাড়বে। সব মিলিয়ে শপথের রাতেই রাজধানীতে জমে উঠতে যাচ্ছে সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উৎসবমুখর আয়োজন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝