রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় ৪টি আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৬০)
X

:
কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল গণমাধ্যমকে জানান, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭২ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে।

তিনি জানান, উপজেলাভিত্তিক ভোটের হার হলো- সাতক্ষীরা সদর উপজেলায় ৭০.৯৩ শতাংশ, দেবহাটা উপজেলায় ৭২.৫০ শতাংশ, কলারোয়া উপজেলায় ৮১.৮৯ শতাংশ, তালা উপজেলায় ৭৫ শতাংশ, আশাশুনি উপজেলায় ৬৮.৭৮ শতাংশ, শ্যামনগর উপজেলায় ৬৮ শতাংশ এবং কালীগঞ্জ উপজেলায় ৭১.৯৮ শতাংশ।

পুলিশ সুপার বলেন, সারাদিন জেলার সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট গণনা কার্যক্রম শুরু হয়েছে। প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝