সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কুতুবদিয়ায় মা ও শিশু কন্যাকে গলা কেটে হত্যা
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:১৯ পিএম   (ভিজিট : ২০২)
X

কক্সবাজার কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকায় মা ও ৫ বছর বয়সের শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন ওই এলাকার নুরুল আবছার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও মেয়ে জারিয়া আকতার (৫)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরমান হোসেন বলেন, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা নুরুল আবছার মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফিরে কারও কোনো সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এসময় রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়াচড়া করে দেখেন তারা মারা গেছেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্থানীয়রা ঘটনাটি থানায় জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি আরো বলেন নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।

কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত। তিনি বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ. /কাশেম/বিজন কুমার


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝