সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে শামা ওবায়েদের অভিযোগ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফ্রেরুয়ারী, রাত পোহালে নির্বাচন। আজ  বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাসভবন লস্কাদিয়ায় জরুরী সংবাদ সম্মেলন করেন ফরিদপুর -২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। 

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। যে অভিযোগের কোন প্রমান নাই। প্রশাসন তদন্ত করে তার কোন ভিত্তি পায় না।

 প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রশাসনের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, ভোটের মাঠেও লেবেল প্লেয়িং ফিল্ড বিরাজমান। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে টাকা ছড়াছড়ির আশংকা করছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

কোন এলাকায় টাকার ছড়াছড়ি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি জানান সালথা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে এধরণের কর্মকাণ্ড চালিয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝