রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৫ ফেব্রুয়ারি নগর ভবনে কর্মকর্তাদের নিয়ে পরিচিতি সভা
ডিএনসিসির নুতন প্রশাসক সুরাইয়া জাহানের দায়িত্ব গ্রহণ,এজাজ আউট
আবুল কাশেম:
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৯:৪৫ পিএম  (ভিজিট : ২৯২)
X

       ছবিতে -ডিএনসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোম্মদ আসাদুজ্জামান নতুন প্রশাসককে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশিত নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই দায়িত্ব গ্রহণের সাথে সাথে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া ঘুষ ও দুর্নীতিসহ নানা অভিযোগে আলোচিত ডিএনসিসির প্রভাবশালী প্রশাসক মোহাম্মদ এজাজকে মেয়াদের দুই দিন আগেই বিদয়া নিতে হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে ‘আজকের দৈনিক’ পত্রিকাকে জানান,বিকেল ৩ টার পরে নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান গুলশানে নগর ভবনে আসেন। তিনি প্রশাসকের দপ্তর ৮ম তলায় যান এবং বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজের সভাকক্ষে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দুই প্রশাসকের মধ্যে দায়িত্ব গ্রহণ এবং হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক চলে যান। এরপর আজ বিকেলে প্রশাসক মোহাম্মদ এজাজকে নগর ভবনের ৬ষ্ঠতলায় সম্মেলন কক্ষে বিভাগীয় প্রধানসহ ডিএনসিসির কিছু কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন। 


এদিকে ডিএনসিসির পক্ষ জারি করা এক নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নগর ভবনের  ৬ষ্ঠতলায় সম্মেলন করে নতুন প্রশাসকের পরিচিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ডিএনসিসির সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সবাইকে ওই সভায় নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল। নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান আগামী ১১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। ওইদিন পর্যন্ত বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজ প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

কিন্তু সরকারের নির্দেশনার আলোকে যেহেতু ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায়, একদিন আগেই নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ডিএনসিসিতে আগের প্রশাসক এজাজের সিন্ডিকেটের শক্তিশালী কর্মকর্তা প্রনিক ও সচিবের পছন্দের আরো একাধিক দপ্তরের বেশ কয়জন বিভাগীয় প্রধান অত্যন্ত গোপনে পেছনের তারিখে প্রশাসকের আগারগাঁও বাসায় গিয়ে আগের মতো নথিতে স্বাক্ষর আনতে পারেন,এমন বিষয় নিয়ে নানা গুঞ্জন আছে।

আরো অভিযোগ রয়েছে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত গত ৯ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের স্থলে নতুন প্রশাসক নিয়োগের আদেশের বিষয়টি সংম্লিষ্ট দপ্তরে পৌঁছানোর পরও মোটা অংকের লেনদেনের বিনিময়ে ৬ জন নির্বাহী প্রকৌশলীকে হয়রানী মূলক বদলি করা হয়েছে। ওই বদলির আদেশ ডিএনসিসির নিজস্ব ওয়েভ সাইটেও প্রকাশিত হয়েছে। 

কিন্তু হয়বানীমূলক ও বির্তিকিত এই বদলির আদেশ জারির বিষয়টি ‘আজকের দৈনিক পত্রিকায়’ প্রকাশিত হবার পর আজ মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) ওয়েভ সাইটে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসক এজাজের দুর্নীতির অন্যতম সহযোগি ডিএনসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত মোম্মদ আসাদুজ্জামানের দপ্তর এখনো ওই আদেশ বাতিল করেনি বলে জানা যায়।

আ. দৈ./কাশেম













Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝