গাইবান্ধায় বিএনপির বহিষ্কৃত সভাপতি ও যুবদলের আহব্বায়ক পেট্রোল বোমাসহ আটক
আজকের দৈনিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার প্রকাশিত এক সংবাদের জন্য কর্তৃপক্ষের দু:খ প্রকাশ
গাইবান্ধা প্রতিনিধি

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আজকের দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে বিএনপির বহিষ্কৃত সভাপতি ও যুবদলের আহব্বায়ক পেট্রোল বোমাসহ জনতার হাতে আটক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ও বহিষ্কৃত যুবদল আহ্বায়ক আটক মর্মে উল্লেখ করা হয়।
এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আজকের দৈনিক পত্রিকার জানানো হয়,প্রকৃত পক্ষে তারা দুজন ঐঘটনার সাথে সংশ্লিষ্ট নয়। যদিও তারা দলীয় নির্দেশনা এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছেন। নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকার বিনিময়ে প্রচরনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ফুলছড়ি উপজেলা বিএনপির বেশীর ভাগ নেতা কর্মী। তাদের বিরুদ্ধে টাকা দিয়ে নাহিদুজ্জামান নিশাদের হাস প্রতীকের ভোট কেনার শক্ত অভিযোগ রয়েছে।
কিন্তু যেহেতু তারা অদ্য রাতের ঘটনায় জড়িত ছিলেন না । প্রকৃত ঘটনা হচ্ছে নির্বাচনী প্রচরনা বন্ধ হওয়ার পরেও উপজেলা বিএপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয় মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব পাভেল, গজারিয়ায় ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি জাহিদুল সহ ০৬ জনকে আটক করেছে ঘুড়িদহের ডাকবাংলো বাজারের জনতা। পরবর্তীতে থানা হাজতে রাতযাপনের পর নির্বাচনী বিধি মোতাবেক জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপরও গাইবান্ধা জেলা প্রতিনিধির পাঠানো ও প্রকাশিত সংবাদটি প্রকাশিত হওয়ায় "আজকের দৈনিক" পত্রিকা কর্তৃপক্ষ দূঃখ প্রকাশ করছেন।
আ. দৈ./একে




















