রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসিতে প্রকৌশলী গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে অফিসার্স এসোসিয়েশনের ২৫ সদস্যের কমিটি গঠন
আবুল কাশেম
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৯:১৬ পিএম  (ভিজিট : ৫৪০)
X

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফ্যাসিবাদ বিরোধী সাচ্চা দেশপ্রেমিক, কর্মঠ ও পরিক্ষিত  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের প্রিয় প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং কর কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে অফিসার্স এসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালি কমিটি গঠন করা হয়েছে।  একই  নতুন কমিটিকে সহযোগিতার জন্য আরো ৭  সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এবং জোরালো কণ্ঠ ভোটে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক  হিসেবে কর কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে  ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।  একইসাথে অভিজ্ঞা ও  সিনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ মঙ্গরবার  কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসিতে সংগঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, এসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণসহ কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়। 

 ২৫ জনের পূণাঙ্গ কমিটি কর্মকর্তারা হলেনঃ 
সভাপতি- নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহ সভাপতি- কর কর্মকর্তা মো. মজিবর রহমান, সহ সভাপতি- কর কর্মকর্তা মোহাম্মদ আবু নােসের ,সাধারন সম্পাদক- কর কর্মকর্তা আতাহার আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক- ব্যবস্থাপক পরিবহণ গোলাম মোর্শেদ, সহ সম্পাদক- কর কর্মকর্তা  কাজী সুমনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ- প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আলী মনসুর, সাংগঠনিক সম্পাদক- কর কর্মকর্তা  মো. এনামুজ্জামান শাহেদ, দপ্তর সম্পাদক- ক্রয় ও ভান্ডার কর্মকর্তা কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক - কর কর্মকর্তা মো. আনিসুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-- গবেষণা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক- নকশা কারক  মোসা: কানিজ মান্তাসা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক - উপকর কর্মকর্তা এম এম জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক- সহকারী সমাজ কল্যান কর্মকর্তা মোসা: শাহানুরী ।
 
এছাড়া কার্যনির্বাহী ১০ সদস্য হলেন:  তত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মিঠুন চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) নুর মোহাম্মদ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাৎ মো. সালেহ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)  হোসাইন মো.শরিফুল ইসলাম, উপকর কর্মকর্তা খালেদ উদ্দিন মেজবাহ, উপকর কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হোসেন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রফিকুল ইসলাম, উপ সমাজ কল্যাণ কর্মকর্তা ও  সহকারী সচিব মুহাম্মদ মোতালেব, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের  কর্মকর্তা আবু তাহের, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. রাসেদুর রহমান রাসেল,  প্রশাসনিক কর্মকর্তা মীর মো. ওয়ালিউর রহমান।


আজকের অনুষ্ঠানে ডিএসসিসির বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশন” গঠন করা হয়েছে।  ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ এসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।   অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত এসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত এই এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ, ঢাকা শহরের নাগরিক সেবা আরও আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সহায়তা করবে।

এছাড়াও গঠিত কমিটি অবিলম্বে সভা আহবান করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করবে। উল্লেখ্য যে উক্ত কমিটি আগামী ২ (দুই) বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।

আ. দৈ. /কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝