সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা, ইউএনও এবং ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৪৯)
X

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যার পর প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ঝিনাইগাতী উপজেলার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। বাকি প্রসিডিউরগুলো চলমান আছে। আজ  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন,  শেরপুরে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের আচরণবিধিতে একটা বিধান রাখা হয়েছে যে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা করতে হবে।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী উপজেলায় সুনসান পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম। খোলেনি উপজেলা সদরের বাজারের বেশিরভাগ দোকানপাট।

বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝