সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় দুই যুবকের এক মাসের বিনাশ্রম কারাদন্ড
জাকারিয়া জাহিদ, কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১০১)
X

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় এক শ’ টাকা অর্থদন্ড করা হয়, অনাদায়ে আরো সাত দিনের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোমবার দিবাগত রাত ১১ টায় এই দন্ড দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চার পিস ইয়াবা জব্দ করা হয়। কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর সেতুর টোল পয়েন্টের সামনে এই অভিযান চালানো হয়।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় উপরোক্ত ব্যক্তিদের কারা ও অর্থ দন্ড দেওয়া হয়েছে। জব্দ করা ইয়াবা পুড়িয়ে নষ্ট করা হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝