রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণ ও গুলির আতঙ্কে গাজীপুরে ২৪ লাখ টাকা লুট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

গাজীপুরে গুলি ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মহানগরের বাসন থানা এলাকার আউটপাড়া এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ব্যবসায়ী শফিকুল ইসলামের ব্যবসা পরিচালনাকারী সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিলেন। 


স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেল যোগে ৬ জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝