রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাকিবের সঙ্গে মুম্বাই থাকবেন ইধিকাও
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X

ঢাকাই মেগাস্টার শাকিব খান ও ওপার বাংলার নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘বরবাদ’ আনছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ইতোমধ্যে ছবিটির শ্যুটিং করতে মুম্বাই অবস্থান করছেন শাকিব।

মঙ্গলবার দুপুরেই মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শাকিব খান। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির কাজে মুম্বাইয়ে মাসখানেক থাকবেন নায়ক; সেখানে মেগাস্টারের সঙ্গে থাকছেন নায়িকা ইধিকা পালও।

যদিও নির্মাতারা শাকিব খানকে ছাড়াই মুম্বাইতে শ্যুটিং শুরু করেছিল বলে খবর পাওয়া যায়। তার কয়দিন পরেই সেখানে উড়াল দিলেন শাকিব। জানা গেছে, আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে শাকিবের অংশের শ্যুটিং। সে কাজেই এক মাসের জন্য মুম্বাই অবস্থান করবেন ঢালিউড কিং।

এদিকে ওপার বাংলার নায়িকা ইধিকা পালও সেখানে থাকছেন বলে খবর। অভিনেত্রীর শ্যুটিং শুরু হবে আগামী বুধবার থেকে। তবে নায়িকা ইধিকার, শাকিবের সঙ্গে এই প্রথম কাজ নয়। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গেও জুটি বেধেছিলেন ইধিকা। দুই দেশের বক্স অফিসে সাফল্যের মুখ দেখে ছবিটি। 
একের পর এক ছবির কাজ হাতে রয়েছে শাকিব খানের হাতে। চলতি বছরে তার ছবি ‘তুফান’ ব্লকবাস্টার হয় দেশজুড়ে; বিদেশের বক্স অফিসেও হিট করে ছবিটি। আবার এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় তার আসন্ন ছবি ‘দরদ’। এই ছবির ঝলকে ঝলকে উঠে এসেছে চমক। এরই মধ্যে নতুন ছবি ‘বরবাদ’ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ঢালিউড কিং।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে ভারতে।  মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে শ্যুটিং।


আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝