সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাভারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
মো শরিফ হাসান নিলয়,সাভার
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৯৭)
X

ঢাকার সাভারে পাঁচ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী কে ধর্ষণের  চেষ্টার অভিযোগে মো. রুকন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রুকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর  এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি  ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিশুটি তাকে মামা বলে ডাকতো। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান এবং পরে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।


এ সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে অভিযুক্তের কক্ষে প্রবেশ করলে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়রা যৌথবাহিনীকে খবর দেন। খবর পেয়ে যৌথবাহিনী  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে আদালতে পাঠানো হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝