সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৮৮)
X

ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ মো. সাহাদাত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. সফিকউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সাহাদাত হোসেনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত সাহাদাত হোসেনের বিরুদ্ধে পরিদর্শক নিজেই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬, তারিখ: ১৭/০১/২০২৬ ইং।

 জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার এই বিশাল চালানটি 'সেকেন' নামক এক ব্যক্তিকে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক চক্রের এই গুরুত্বপূর্ণ যোগসূত্রটি এখন ডিএনসি কর্মকর্তাদের নজরে রয়েছে।

রোববার সন্ধ্যায় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। কল লিস্ট এবং মেসেজ পর্যালোচনার মাধ্যমে এই চক্রে আর কে বা কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

 ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের ঝটিকা অভিযান আগামীতেও 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝