রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পর্যটক মুখর কক্সবাজারে নেই কোন ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৬৩)
X

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত হলেও কক্সবাজারে এখনো কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। সমুদ্র সৈকতজুড়ে  পর্যটকদের স্বাভাবিক উপস্থিতি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার ও মঙ্গলবার হাল্কা বৃষ্টিপাত হলেও আজ বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় দানা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে এবং বৃহস্পতিবার মধ্যরাতে এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।
তবে এটি একদম প্রাথমিক তথ্য বলে জানায় সংস্থাটি। তারা বলছে,যেকোনো সময় এটির গতিপথ পরিবর্তন করতে পারে।
সৈকতের বিচকর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন বলেন, সকাল থেকে কক্সবাজার,হিমছড়ি, ইনানী,পাটুয়ারটেক পর্যন্ত ঘুরেছি। সবখানেই পর্যটকের কোলাহলে মুখর। এখন পর্যন্ত কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

একই কথা বলেছেন  সাগরপাড়ে বসবাসরত মানুষজন। কক্সবাজার সৈকতঘেষা সমিতি পাড়ায় বসবাস করেন বৃদ্ধ আবুল কাশেম (৭০)।  তিনি বলেন, সাগরের পাড়ে থাকতে থাকতে একটা অভিজ্ঞতা হয়েছে। ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার মতো হলেও আগেই আমরা আঁচ করতে পারি। কোন ঘূর্ণিঝড় আঘাত হানবে  কোনটি হানবে না আমরা সাগরের গর্জন,বাতাসের তীব্রতা দেখলেই বুঝতে পারি। এখন পর্যন্ত সেরকম কোনোকিছু দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটি কক্সবাজার আঘাত হানবে না।

আ. দৈ./ কাশেম/ বিজন কুমার


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝