রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ নীরবতার পর রাফসানের প্রাক্তন স্ত্রী মুখ খুললেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২৪৯)
X

দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব। দীর্ঘদিনের প্রেমিকা, কণ্ঠশিল্পী জেফার রহমানের সঙ্গে বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেন তিনি। রাফসানের নতুন বিয়ের দুদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন তার প্রাক্তন স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাম উল্লেখ না করে এশা জানিয়েছেন, অতীতের পরিচয় পেছনে ফেলে নিজের ক্যারিয়ার এবং আত্মপরিচয় নিয়ে সামনে এগিয়ে যেতে চান। 

তিনি লিখেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী-এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি- অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।


এশা আরও যোগ করেন, এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের- প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

সবশেষে রাফসানের প্রাক্তন স্ত্রী লিখেছেন, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই- ডা. এশা। একটি নাম, একটি পরিচয়- যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।

দীর্ঘ তিন বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে সানিয়া এশার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন রাফসান সাবাব। ২০২০ সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝