রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৪১)
X

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার মোট ৬০০ প্রান্তিক পেঁয়াজচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে।
 এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম। পাবনার সুজানগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পেঁয়াজচাষীদের মাঝে পেঁয়াজের বীজ ও আম গাছের চারা বিতরণ করেন। এসময়, সুজানগর উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 এছাড়া, সাঁথিয়া উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঈশ্বরদী, পাবনা এর অধ্যক্ষ মোঃ সাইফুল আজম খান প্রধান অতিথি, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি এবং সঞ্জীব কুমার গোস্বামী উপজেলা কৃষি অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পেঁয়াজচাষীদের মাঝে পেঁয়াজের বীজ ও আম গাছের চারা বিতরণ করেন। এসময়, এনসিসি ব্যাংক সিআরএম ডিভিশনের এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ ওমর শরীফ ও পাবনা শাখার ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান কামরুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 পাবনার সুজানগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দীন, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ সাইফুল আজম খান এবং সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে কৃষকেদের পাশে দাড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম বলেন, এনসিসি ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি উপকরণ এবং কৃষিযন্ত্রপাতি নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া এবং বিশেষ করে পাবনা জেলায় পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তায় এনসিসি ব্যাংকের পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝