রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশাসনিক অডিট ও সরকারি তদারকির ঘাটতির অভিযোগ
গাইবান্ধায় দুই এনজিওর বিরুদ্ধে শত কোটি টাকা লোপাট ও ফ্যাসিস্ট আ'লীগ সম্পৃক্ততার অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৮০০)
X

গাইবান্ধা জেলায় দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনাকারী দুটি বড় এনজিও—'এসকেএস ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে)' বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার , কয়েক শত কোটি টাকা  লোপাট, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগি এবং  সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার অনেক অভিযোগ আলোচনায় উঠেএসেছে।  স্থানীয় উদ্যোক্তা, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবীদের দাবি, এই দুই এনজিও ধীরে ধীরে জেলার অর্থনৈতিক ও সামাজিক খাতের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

 ব্যবসা ও সেবাখাতে একচ্ছত্র আধিপত্যের অভিযোগ:
স্থানীয়দের অভিযোগ উক্ত এনজিও দুটি গাইবান্ধা জেলায় জমি ক্রয়-বিক্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ও গণমাধ্যম, এমনকি বেসরকারি ব্যবসা খাতেও প্রভাব বিস্তার করছে। ফলে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় টিকতে না পেরে পিছিয়ে পড়ছেন।   এমনকি চাকরির সুযোগ তৈরি হলেও তা প্রকৃত উদ্যোক্তা গড়ে তুলছে না; বরং নির্ভরশীল এক শ্রেণির শ্রমিক বা “আজ্ঞাবহ কর্মী” তৈরি করা হচ্ছে।

রাজনৈতিক সম্পৃক্ততা ও পক্ষপাতের অভিযোগ:  স্থানীয় একাধিক সূত্রের দাবি, ২০১৩ সাল থেকে বিএনপি-জামায়াতের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ‘অগ্নি সন্ত্রাস’ হিসেবে চিহ্নিত করতে এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘জঙ্গির মা’ আখ্যা দিতে কিছু নারী ও সাংস্কৃতিক সংগঠনকে অর্থায়নের মাধ্যমে রাজপথে আন্দোলনে নামানোর অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্ট এনজিওগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল ,যা তদন্ত করলে  আরো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে স্থানীয়রা জানান।

 ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে সম্পন্ন করতে অর্থায়নের অভিযোগ :

 বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে সম্পন্ন করার গুরুতর অভিযোগ রয়েছে।  স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি,  ওইসময় নির্বাচনের আগে 'এসকেএস ফাউন্ডেশনের রিসোর্স সেন্টারে ভোট সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের নিয়ে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।   আরো অভিযোগ রয়েছে ভোটের দুই দিন আগে রাতে তৎকালীন এক প্রভাবশালী সংসদ সদস্যের সভাপতিত্বে জেলার পাঁচটি আসনের প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন ।  ওই নির্বাচনে নগদ অর্থের জোগানদাতা হিসেবে এই দুই এনজিওর নাম উঠে এসেছে, যা নিয়ে এখনো কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি।

 অনুদান ব্যবস্থাপনা ও অডিট নিয়ে প্রশ্ন :
চরাঞ্চল ও দুর্যোগপ্রবণ এলাকার দোহাই দিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে শত শত কোটি টাকার অনুদান গ্রহণ করা হয়। অথচ ওইসব অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশাসনিক অডিট ও সরকারি তদারকির ঘাটতির বলে অভিযোগ রয়েছে। একন জনমনে  নানা প্রশ্ন উঠেছে—এই বিপুল অর্থের প্রকৃত উৎস কোথায় এবং কীভাবে সংশ্লিষ্টরা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হলেন? কেনো জড়িতদের বিরুদ্ধে এখনো প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান কিংবা তদন্তের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

তদন্ত ও জবাবদিহির দাবি :
 স্থানীয় নাগরিক সমাজের মতে, এনজিও কার্যক্রমের আড়ালে যদি রাজনৈতিক প্রভাব বিস্তার, অবৈধ সম্পদ অর্জন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হয়ে থাকে, তবে তা দেশের জন্য মারাত্মক হুমকি।  তারা দুর্নীতি দমন কমিশন (দুদক), এনজিও ব্যুরো ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, পূর্ণাঙ্গ অডিট এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি  আজ গণদাবিতে পরিনত হচ্ছে।

আ. দৈ./  একে 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝