রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা থেকে ঢাকায় আসা অর্ণবের স্ত্রী অসুস্থ, ঢাকার বাতাসকে দায়ী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৮২)
X

কলকাতা থেকে ঢাকায় ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। অথচ ঢাকার দূষিত বাতাসকেই নিজের অসুস্থতার জন্য দায়ী করেছেন তিনি। গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সুনিধির স্বামী জনপ্রিয় গায়ক অর্ণব নিজেও শারীরিকভাবে অসুস্থ। এমন অবস্থাতেই তিনি স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করান। রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার অভিজ্ঞতার কথা জানিয়ে সুনিধি লেখেন, ‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই।


চারদিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে দেয়। আমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজেও অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।’

হাসপাতালে থাকার সময় সুনিধির পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠজন ত্রয়ী ইসলাম। বিষয়টি উল্লেখ করে গায়িকা আরও লেখেন, ‘ত্রয়ী ইসলাম বোনের মতো আমার পাশে দাঁড়িয়েছে। জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সবকিছু সে-ই দেখভাল করেছে। বন্ধুরাও আমাকে দেখতে এসেছে। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছি— আমি সত্যিই অনেক ধন্য।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝