সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নেবেন তারেক রহমান
সিলেট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ১০১)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু-এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা ও সিলেটের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। 


জাতির কাছে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ ১৫ বছর পর প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন তারা। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মবের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তাই মবোক্রেসির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ সরকার বর্তমানে কেয়ারটেকারে রূপ নিয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝