সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, শিবালয়ে ১১ জনকে ১৪ দিনের কারাদণ্ড
সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৯৭)
X

মা' ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১১ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, জব্দকৃত প্রায় ৬৫ কেজি মাছ  এতিমখানা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়। এক লাখ মিটার জাল ধ্বংস করা হয়।

জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪' বাস্তবায়নে উপজেলা প্রশাসন আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। এছাড়া, সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান তিনি। 

আ. দৈ. /কাশেম /সুমন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝