রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনুষ্ঠানে ঢুকতে না পেরে দর্শকদের হামলা, বাতিল জেমসের কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রবেশ করতে না পারা দর্শকদের হামলায় দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) অনুষ্ঠান পণ্ড হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, জেমসের কনসার্টে হামলা করেছে তৌহিদি জনতা। কিন্তু এই তথ্যটিও মিথ্যে। নিশ্চিত হওয়া গেছে, ওই কনসার্টটিতে ধর্মীয় উস্কানি বা তৌহিদি জনতার কোনো অংশগ্রহণ ছিলো না। কনসার্ট দেখতে আসা দর্শকেরাই প্রবেশ করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।

ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম রানা বলেন, পুরো অনুষ্ঠানটি ছিল মূলত নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব আয়োজন। এটা আমাদের স্কুলের একশ পঁচাশি বছর পূর্তি প্রোগ্রাম। প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশ নিয়েছিলেন। আমিও ঢাকা থেকে এসে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। 


তিনি বলেন, ফরিদপুর জিলা স্কুল আমার বাসা থেকে খুব কাছেই অবস্থিত এবং ঘটনার সময় আমি সরাসরি সেখানে ছিলেন। অনুষ্ঠানে জেমসের পারফরম্যান্সের খবর ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক বহিরাগত ভিড় জমায়। তাদের মধ্যে শুধু জেমসের ভক্তই নয়, বিভিন্ন এলাকার বহিরাগত মানুষ, কিশোর গ্যাং এবং উগ্র আচরণকারী কিছু দলও ছিল।

তিনি আরও বলেন, এসব বহিরাগত দর্শক অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। আমাদের আয়োজনটি ছিল নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য। কিন্তু বাইরে থেকে অনেকেই জোর করে ঢুকতে চাইছিল। তখনই বিশৃঙ্খলা শুরু হয়। আশরাফুল ইসলাম রানা বলেন, ঘটনার সময় জেমস মঞ্চে উপস্থিত ছিলেন না। কনসার্ট শুরুই হয়নি তখন।

এই প্রত্যক্ষদর্শীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ঘটনাটি পরিকল্পিত কোনো হামলা নয় বরং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। পুলিশ ও আয়োজক কমিটি জানায়, এ ঘটনায় কেউ নিহত হয়নি এবং গুজব না ছড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝