রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে বড় ভাই নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৪৩)
X

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছে।  গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের এ হত্যার ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
 
ঘাতক সীমা বেগম ভাসুরকে কুপিয়ে পালিয়ে গেছে। সীমা বেগম তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।

নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা জানান, আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসে।  অনুষ্ঠান শেষে রাতে টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান, সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। শনিবার  ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝