ডিএনসিসিতে গাড়ি চাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু: প্রশাসক ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ নেতাদের শোক
আবুল কাশেম

রাজধানীর মিরপুরে রাত ২ টায় প্রচন্ড শীতের মধ্যে রাস্তার ময়লা আর্বজনা ও ধূলাবালি পরিস্কারকালে দ্রুতগামী একটি গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মী শানু বেগম। তার স্বামী নাম মিন্টু গাজী । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ঘটনাটি মিরপুরে ১০ নম্বর গোল চত্ত্বর সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস্ন স্টেশনের সামনে।
এই ঘটনায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ডিএনসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.সিদ্দিকুর রহমান এবং পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনের সভাপতি জিয়াউর রহমানসহ কর্মচারী নেতারা গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, ডিএনসিসির উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূঁইয়া এবং ওই এলাকায় কর্মরত সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বেনজির আহমেদ। তারা রক্তাত্ব পরিচ্ছন্নতা কর্মী শানু বেগমকে দ্রুত সোহরাওয়াদী হাসপাতলে নেয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে েনেয়ার পর কর্মরত ডাক্তার পরিচ্ছন্নতা কর্মী শানু বেগমকে মৃত ঘোষণা করেন। একই সাথে লাশের ময়না তদন্তের নিদেশ দেন। ময়না তদন্ত শেষে লাশ মিরপুর গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ' সিটি কলোনীতে' নেয়ার পর নামাজে জানাজার পর গাজীপুরে দাপন করা কথা রয়েছে।
সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাত্রিকালীন বিশেষ পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে জীবন দিলেন নিরীহ এই পরিছন্নতা কাজের কর্মী। এই খবরে মূহূর্তের মধ্যে পুরো ডিএনসিসিতে নেমে আসে শোকের ছায়া। রাস্তা পরিস্কার করতে গিয়ে গাড়ি চাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিষাদের ছায়া।
এ বিষয়ে ডিএনসিসির উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূঁইয়া "আজকের দৈনিক পত্রিকাকে" বলেন, রাস্তা ঝাড়ু দেয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই পরিচ্ছন্নতা কর্মী শানু বেগম মৃত্যুবরণ করেন। ডিএনসিসির অঞ্চল ০২ ওয়ার্ড এবং ০৭ নম্বর ওয়ার্ডের ওই রাস্তা পরিস্কারের কাজে নিয়োজিত ছিলেন পরিচ্ছন্নতা কর্মী শানু বেগম। এই ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়টি সাথে সাথে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম (ই).পিএসসি. বিএন স্যারকে জানানো হয়। এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হেয়েছেন, দ্রুত হাসপাতালে নেয়ার নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় সব কিছু করার পরামর্শ দেন। ওই পরিবারকে সহায়তা করার বিষয়টিও বলেছেন।
এদিকে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম (ই).পিএসসি. বিএন "আজকের দৈনিক পত্রিকাকে" প্রথমেই গভীর শোক ও দু:খ প্রকাশ করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্ত্বার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। বর্তমানের বিশ্বের অনেক দেশেই আধুনিক যন্ত্রাতির ব্যহার করে রাস্তার আর্বজনা ও ধুলাবালি পরিস্কারের ব্যবস্থা রয়েছে। রাতের বেলায় রাস্তায় পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্টেদের নিরাপত্তা জোরদার করতে হবে।
তিনি আরো বলেন, গভীর রাতে পরিছন্ন কর্মীগণ সড়কের সারফেস হতে ঝুঁকিপূর্ণ ভাবে ময়লা পরিষ্কার করে। প্রায় দেখা যায় সড়ক দুর্ঘটনায় পরিছন্ন কর্মীদের মূত্য হয়। - জীবনের বিনিময়ে সড়ক পরিষ্কার বেমানান। ব্যস্ততম সড়কে পরিচ্ছন্নতার কাজ যান্ত্রিক ভাবে রোড সুইপার বাহনের মাধ্যমে কাজ করা হলে এই ধলনের দূর্ঘটনা কমবে।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ডিএনসিসি থেকে চেষ্টা করা হবে, ওই পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার। আলোচনার মাধ্যমে ওই পরিবার থেকেই কাউকে ডিএনসিসিতে চাকরি ব্যবস্থা করা হবে।
আ. দৈ./ কাশেম




















