রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোলাম দস্তগীরসহ ৮ জনের নামে মানিলন্ডারিং মামলা সিআইডির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮:০১ পিএম  আপডেট: ১১.১২.২০২৫ ৮:০৬ পিএম  (ভিজিট : ১২৫)
X

ফ্যাসিস্ট আওয়ামী  সরকারের দোসর এবং প্রভাবশালী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৮জনের বিরুদ্ধে প্রায় ৮৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বনানী থানায় এ মামলা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে। মামলায় অপর ৭ জন হলেন; গোলাম দস্তগীরের পিএস এমদাদুল হক (৫২), সৈয়দা ফেরদৌসী আলম নীলা (৫৭), তোফায়েল আহমেদ আলমাছ (৫৫), মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা (৪৮), মো. আনছার আলী (৫৫), আলফাজ উদ্দিন (৬৩), এবং দিমন ভূঁইয়াকে (৫৫) আসামি করা হয়েছে।

সিআইডির দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি (বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ) জবর দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন আসামিরা। তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলে।

 চক্রটি পরস্পর যোগসাজশে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে মো. শাহ আলমের ১২৪ শতাংশ, আব্দুস সোবহান মিয়ার ১০ শতাংশ, নাঈম প্রধানের ১৮ শতাংশ, হাসিনা বেগমের ৯ শতাংশ, আলেয়ার ৪৫ শতাংশ, ইয়াছিন প্রধানের ২৭ দশমিক ৫ শতাংশ, সানজুরা বেগমের ৪ শতাংশ ভুয়া দলিল করে দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন।

এছাড়া মো. আশরাফ উদ্দিন ভুইয়ার ৭২ শতাংশ, মোস্তফা মনোয়ার ভুইয়ার ৩৪৬ শতাংশ, মো. হাবিব খানের ১৮৩দশমিক ৫ শতাংশ, রাশিদা ভুইয়ার ১২৪ শতাংশ, আমজাদ আলী ভুইয়ার ৭৬০ দশমিক ৫ শতাংশ, মোবারক ভুইয়ার ৩১ শতাংশ, নূর-ই-তাছলীম তাপসের ৪৩০ দশমিক ৭ শতাংশ, মো. মাহবুবুল হক ভুইয়ার ৭১ দশমিক ৪৭ শতাংশ এবং মোহাম্মদ মাহমুদুল হকের ৬৫ শতাংশও একইভাবে দখল করেন আসামিরা।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে সে বছরের ২৪ অগাস্ট নারায়ণগঞ্জ- ১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে এক স্কুলছাত্র নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকেও আসামি করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝