সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৩ জনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১২৯)
X

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বাসের চাপায় মোটরসাইকেলের চালক-আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। 

অপরদিকে গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝