রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৭:০০ পিএম   (ভিজিট : ১৮৬)
X

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্তবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত ও উল্লাপাড়ায় বাস চাপায় সাবেক এক ছাত্র শিবির নেতা মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় চার জন আহত হয়েছে।

নিহতেরা হলেন, রংপুর জেলার ঘোড়াঘাট থানার মুক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২) ও শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম (৩৫)।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় ও ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

অপর দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাসস্ট্যান্ডে পৌছালো একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ছাত্র সাবেক শিবির নেতা নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আর ইজিবাইকের দুই ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 আ. দৈ. /কাশেম /আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝